Tuesday, June 9, 2026

৯৬ ঘন্টায় ৭২ হাজার টাকা সংগ্রহ! করোনার যুদ্ধে ইস্টবেঙ্গলের মশাল জ্বালাচ্ছে ফ্যান ক্লাব

Date:

Share post:

গোটা বিশ্ব এখন নরখাদক কোভিড-১৯ মহামারির কবলে। বিশেষজ্ঞ-ডাক্তারদের পরামর্শ মেনে গোটা বিশ্ব স্বেচ্ছায় গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছে। কল-কারখানা, ব্যবসা-বানিজ্য, গাড়ি-ঘোড়ার সাথে সাথে বন্ধ হয়ে গেছে ফুটবল-সহ অন্যান্য খেলাধুলাও। ফুটবলবিশ্বের তাবড় মহাশক্তিধর দেশ ইতালি, স্পেন, জার্মানি, ফ্রান্স এই মহামারিতে রীতিমতো মৃত্যু উপত্যকা। বন্ধ হয়ে গেছে বাঙালির চিরাচরিত আবেগের ডার্বিও, যা হয়তো ইতিহাসের শেষ বাঙালির ডার্বি মর্যাদা পেতে চলেছিলো।

 

মহামারির হাত থেকে বাঁচতে গোটা বিশ্বের মতো ভারতও গৃহবন্দি বা লকডাউনের আওতায়। ভারতের মতো উন্নয়নশীল দেশের জন্য এই লকডাউন এক ভয়ঙ্কর অভিশাপের সমান, আবার বাইরে করোনার মৃত্যু ভ্রূকুটি। আয়ের উপায় বন্ধ হলেও জীবনে চলার পথ বন্ধ হয় না।

এই তীব্র বিপদসঙ্কুল পরিস্থিতিতে দেশের জনগণকে সুস্থ, স্বাভাবিক রাখাটা সরকারের দায়িত্ব। সরকার তার দায়িত্ব পালনে যথাসাধ্য বদ্ধপরিকর মনোভাব দেখাচ্ছে। কিন্তু এত বৃহৎ এবং বৈচিত্র্যময় দেশে সবকিছু ঠিকঠাক ছন্দে ধরে রাখতে গেলে প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের। আর তাই লকডাউনে যাওয়ার শুরু থেকেই দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের এ রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের জনগণের কাছ থেকে অর্থসাহায্য চেয়ে গঠন করেছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে টাকা সকল রাজ্য সরকারের মধ্যে বিলিবন্টন হবে আর মুখ্যমন্ত্রীর ত্রান তহবিল থেকে টাকা সংশ্লিষ্ট রাজ্যের জনগণের হিতে খরচ করা হবে।

EAST BENGAL the REAL POWER (EBRP) কখনওই নিজেদের শুধুমাত্র ইস্টবেঙ্গলের ফ্যান ফোরামের গন্ডিতে আবদ্ধ রাখতে চায়নি। সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে সাধ্যমতো ব্রতী হয়ে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দিতে চেয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাবের নাম। নিজেদের সমর্থকদের বিপদে পাশে দাঁড়ানোর সীমা পেরিয়ে EBRP করতে চায় আরেকটু বেশি কিছু। কাজের মধ্য দিয়ে মাতৃসম ক্লাবের নামটাকে ছড়িয়ে দিতে চায় দেশের কোণায় কোণায়, সমাজের স্তরে স্তরে।

এই আরেকটু বেশি কিছু করার প্রচেষ্টা থেকেই উদ্যোগ নেওয়া হয় প্রধানমন্ত্রীর ও মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলের জন্য অনুদান সংগ্রহের। মাত্র ৯৬ ঘন্টায় ১৬৪ জন সদস্যের আনুকুল্যে মোট ৭১,৯৭১ টাকা সংগ্রহ সম্ভব হয়েছে। যার অর্ধেক অর্থাৎ ৩৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর তহবিলে আর বাকি ৩৬ হাজার টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে জমা করা হয়েছে।

এখানেই থামতে রাজি নয় EBRP পরিবার। আরেকটু বেশি হলে ক্ষতি কি? আর তাই হালিশহরে দারিদ্রসীমার নীচে বসবাসকারী একশোটি পরিবারকে খাদ্যসামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করে করোনা বিরোধী লড়াইয়ে টিকিয়ে রাখতে ব্রতী হয়েছে EBRP পরিবার। শুরু হয়েছে EBRP পরিবারের মধ্য থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়া। দল মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এই লড়াইটা জিতে নেওযার ব্যাপারে EBRP পরিবার বেশ আত্মবিশ্বাসী।

অন্ধকারের শেষে যেমন ভোরের আলো আসে, ঠিক সেভাবেই পৃথিবীর এই অসুখও একদিন শেষ হয়ে আলোয় ঝলমল করবে। সব ঠিক হয়ে যাবে। গড়াতে গড়াতে গতিশীল হয়ে উঠবে মানবজীবন। প্রাকৃতিক নিয়ম মেনেই সব হবে। তবে এই জমাট অন্ধকারে EBRP মাতৃসম ইস্টবেঙ্গল ক্লাবের নামকে সামনে রেখে জ্বলন্ত মশাল হাতে আর্ত মানবতার সেবায় যথাসাধ্য এগিয়ে আসতে বদ্ধপরিকর।

Related articles

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...

শিশু ধর্ষণ-খুনে ৪১ দিন পর FIR! প্রশ্নের মুখে পুলিশ

শহরের বুকে আরও একটা আরজি কর-কাণ্ডের ছায়া। এ ঘটনা আরজি কর-কাণ্ডের থেকেও নৃশংস, নির্মম, মর্মান্তিক। কিন্তু কেউ ইনসাফের...

FIFA World Cup: তিন দেশের ৩ ম্যাসকট,জেনে নিন তাদের পরিচয়

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup)। উত্তর আমেরিকার তিন দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাতে হবে...

জেনে নিন সপ্তাহের শুরুতে বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতে মঙ্গলবার আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল...