Tuesday, June 23, 2026

দুর্নীতি করছেন নেতা-মন্ত্রীরা, পদ হারাচ্ছেন সচিব, আজব! দিলীপ

Date:

Share post:

বিজেপি সাংসদদের যেভাবে রাজ্য সরকার বেআইনিভাবে আটকে রেখেছে তার প্রতিবাদ করে দিলীপ ঘোষ শনিবার বললেন, আসলে রাজ্যের রেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাপক দুর্নীতি চলছে। রাজ্য শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে খাদ্য দফতরের সচিবকে বদলি করেছে। কিন্তু দুর্নীতি করছেন তো মন্ত্রী থেকে তৃণমূল নেতারা। চাল কেউ পাচ্ছে না, অর্ধেক পাচ্ছে। টাকা কেটে রাখছে। হচ্ছেটা কী। এই পরিস্থিতিতেও কাট মানি? এই দলকে মানুষ শিক্ষা দেবেন।

দিলীপ অভিযোগ করেন ত্রান দিতে চান বিজেপি এমপিরা। পুলিশ বেরোতে দিচ্ছে না। এ তো স্বৈরতন্ত্র। তৃণমূল ত্রাণ দিতে পারবে, বিজেপি নয়! দলের সভাপতি জে পি নাড্ডাকে সে কথা জানিয়েছি। যথাযথ পদক্ষেপের কথা তিনি বলেছেন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...