Monday, April 6, 2026

মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কাজ শুরু হাওড়ার ইটভাটায়

Date:

Share post:

জয়পুর থানার ভাটোরা দ্বীপাঞ্চলে শুরু হয়েছে ইটভাটার কাজ। লকডাউনের জেরে আর্থিক ক্ষতির মুখে শ্রমিকরা।

জ্বলেনি চুল্লি। মাঠেই পড়ে কাঁচা ইট।

দ্বিতীয় দফায় লকডাউন শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ইটভাটা খোলা যেতে পারে। আমতা ২নং বিডিও এলাকার ভাটোরা দ্বীপাঞ্চলে সোমা বিক্রস ওয়ার্কস ইট ভাটায় শুরু হয়েছে ইট তৈরির কাজ। লকডাউন চলাকালীন পুরোপুরি ব্যবসা বন্ধ ছিল। সমস্যায় পড়েছিল এই কাজে যুক্ত শ্রমিকরা।

এই ঘোষণার পর কাজ শুরু করেছেন শ্রমিকরা। আশার আলো দেখছেন তাঁরা। শ্রমিকদের কথায় কাজ বন্ধ থাকায় সমস্যা ছিল অনেক। রেশন মিললেও টাকা তো প্রয়োজন। কৃষি কর্মাধ্যক্ষ দেলুয়ার হোসেন মিদ্যা জানান, শ্রমিকদের রেশন দেওয়া হয়েছে। পাশাপাশি মাস্ক সহ অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ইট ভাটায় কাজ করার সময় নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। তিনি আরও জানান, আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পালের সহযোগিতায় কৃষকদের পাট বীজ দেওয়া হয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...