Friday, June 26, 2026

৩ মে-এর পর আদৌ কি শুরু হবে রেল-বিমান চলাচল? স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টের পরই সিদ্ধান্ত, জানাল কেন্দ্র

Date:

Share post:

শনিবার এয়ার ইন্ডিয়া জানিয়েছিল, ৩ মে-এর পর অন্তর্দেশীয় উড়ান ও ১ জুন থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা শুরু করার লক্ষ্যে বুকিং চালু করা হচ্ছে। লকডাউনের মধ্যে এয়ার ইন্ডিয়ার এই পদক্ষেপ সামনে আসতেই তড়িঘড়ি হস্তক্ষেপ করে কেন্দ্রীয় সরকার। রাতেই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানমন্ত্রকের অনুমতি ছাড়া কোনও বিমান সংস্থাই বুকিং বা যাত্রী পরিবহন শুরু করার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারবে না। কেন্দ্রের সঙ্গে কথা বলে ও অনুমতি নিয়েই তা করতে হবে।

এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, ৩ মে লকডাউনের মেয়াদ শেষ হলেই রেল ও বিমান চলাচল শুরু হয়ে যাবে, এমনটা নাও হতে পারে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে খতিয়ে দেখা হবে সারা দেশে করোনা সংক্রমণের পরিস্থিতি। যেহেতু রেল বা বিমানের মত গণ-পরিবহন ব্যবস্থায় সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখা সম্ভব নয়, তাই এই যাত্রী পরিবহন শুরুর আগে দেশের প্রতিটি অংশের সংক্রমণ পরিস্থিতি যাচাই করে নেওয়া জরুরি। আপাতত ঠিক হয়েছে, সমস্ত সম্ভাব্য পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে একটি রিপোর্ট দেবে স্বাস্থ্যমন্ত্রক। তার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট রেল-বিমানে যাত্রী পরিবহন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে রেল ও বিমানে পণ্য পরিবহন ব্যবস্থা যথারীতি অব্যাহত থাকছে।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...