Thursday, June 25, 2026

জয়পুরে ‘ সুপার-স্প্রেডার ‘! ৮৪ শতাংশ করোনা সংক্রমণ একজনের থেকেই

Date:

Share post:

কোভিড-১৯ সংক্রমণ রুখতে তৎপর রাজস্থান সরকার। এরই মধ্যে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। রাজ্যের ৪২ শতাংশ করোনা আক্রান্ত জয়পুরের বাসিন্দা। অভিযোগ, যার মধ্যে একজন ছড়িয়েছেন ৮৪ শতাংশ রোগ ছড়িয়েছে।

মহম্মদ মোবারকের বাড়ি জয়পুরের রামগঞ্জ এলাকায়। তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কমপক্ষে ২৩২ জনকে সংক্রামিত করেছেন বলে অভিযোগ। মোবারকের পরিচিতদের মধ্যে ৯৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। একইভাবে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তাঁর দুই বন্ধু হানিফ এবং ইকবাল। ১৫ এপ্রিল সংশ্লিষ্ট অঞ্চলের ৪৬৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

জয়পুরের জেলা কালেক্টর জোগা রাম সংবাদ মাধ্যমকে
মহম্মদ মোবারক সম্পর্কে এই তথ্য তুলে ধরেছেন। জোগা রাম বলেছেন যে দুটি শহরের মধ্যে বিশাল জনসংখ্যা এবং ঘনত্ব রয়েছে। ফলে যারা চিকিৎসা করছেন তাঁদের প্রাণের ঝুঁকি থেকেই যাচ্ছে। ‘ সুপার-স্প্রেডার ‘ মহম্মদ মোবারক যেখানে থাকেন সেই অঞ্চল সিল করে দেওয়া হয়েছে। পুরো অঞ্চলটি ১৩ টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে। জোগা রাম জানান, বাড়ির বাইরে কেউ বেরোবেন না। প্রয়োজনীয় জিনিস আমরাই সরবরাহ করে দেবো।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...