চলুন কাকলি, পদত্যাগ করে বিপ্লব করি! কে বললেন?

অনেক দিন ধরেই তাল আর সুর কাটছিল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের (Kakoli Ghosh Dastidar)। দলে বারবার সাংসদের টিকিট নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি সামনে রেখে জিতে, সব ক্ষমতা এবং সুবিধে ভোগ করার পর কাকলি কি সুবিধাবাদী ঋতদের দলে নাম লেখাতে চাইছেন? জনান্তিকে খবর, এবারের ভোটে ছেলের টিকিটের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। রাগ, অভিমান রয়েছে প্রখর। কিন্তু কেন বেসুরো? কেউ কেউ বলছেন, বিজেপির বিষাক্ত ছোবল থেকে বাঁচার জন্যই এই বিপ্লবীয়ানা।
Sponsored

শুক্রবার এক্স হ্যান্ডেলে কাকলি নিজেকে রাজনৈতিক পরিবারের সদস্য বলেছেন। সেটা যথার্থ। লিখেছেন, চার দশক ধরে লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে। হ্যাঁ, লড়াই করেছেন ততখানি, যতখানি করলে নেত্রীর চোখে পড়া যায়! এই ক্যারিশমায় তিনি সিদ্ধহস্ত। সঙ্গে চিকিৎসক ট্যাগটা না থাকলে তিনি হতেন আর সাধারণ পাঁচজন মহিলা নেত্রীর মতোই, বললেন তারই এক রাজনৈতিক সহকর্মী। আরও পড়ুন: বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা
Sponsored

কিন্তু এক্স হ্যান্ডেলের শেষে যে কথাগুলো তিনি লিখেছেন, তাতে নিজের বিপদ নিজেই ডেকেছেন। বিধানসভায় তৃণমূলের হারের পিছনে রাজ্য সরকারের ভুল নীতি আর প্রশাসনিক ব্যর্থতার কথা বলেছেন। তৃণমূলের অন্দর থেকে প্রশ্ন, তাই যদি হয়, দলের মধ্যে থেকে ক'বার প্রতিবাদ করেছিলেন? এই মাস দুয়েক আগে ছেলের জন্য কাকলির কথায় 'ব্যর্থ' তৃণমূল সরকারের বিধায়কের টিকিট পেতে কেন মরিয়া হয়ে গিয়েছিলেন? দল হেরেছে বলে বিপ্লবীর মতো পোস্ট করে দায় মুক্ত হয়ে মানুষের কাছে ভাল সাজার চেষ্টা করছেন। জিতলে তো এই সরকারের গুণগান চলত এবং দিদিই শ্রেষ্ঠ বলতেন! তৃণমূলের এক বর্ষীয়ান নেতা বলছেন, সাংগঠনিক জেলা সভানেত্রীর পদ থেকে পদত্যাগ করে মহান সাজার চেষ্টা করবেন না। হারের দায়িত্ব কাঁধে নিয়ে সাংসদ পদ থেকে পদত্যাগ করে বলুন, মানুষের রায় মাথা পেতে নিলাম। দল শুধরে নিক। তারপর আবার দায়িত্ব দিলে মাথা পেতে নেব।
Sponsored

আসলে সুবিধাবাদীদের দলে নাম লেখাচ্ছেন কাকলি। তার আগে এ সব পোস্ট করতেই হয়। হোয়াটসঅ্যাপে ফ্রিলার পাঠানোর 'খেলা' চলছে। সংসদীয় দল ভাঙার চেষ্টা জোর কদমে। দলের সঙ্কটে এসব নাটক না করে কাকলিকে এক নেতার প্রস্তাব, চলুন পদত্যাগ করে 'বিপ্লব' শুরু করি।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
