বসিরহাটে প্রশাসক সরিয়ে পুরবোর্ড ফেরানোর আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা

দুর্নীতি ও বেনিয়মের অভিযোগে রাজ্য সরকার বসিরহাট পুরসভার চেয়ারম্যানকে (Basirhat Municipal Board Administrator Removal) অপসারণ করে পুরবোর্ড ভেঙে দিয়েছিল। এবার তার ছ'মাসের মাথায় এবার আইনি লড়াইয়ে জড়াল বসিরহাট পুরসভা। মহকুমা শাসককে (SDO) প্রশাসক পদে বসিয়ে পুরসভা চালানোর সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ রায়। হাইকোর্টের গ্রীষ্মাবকাশের পর বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে মামলাটির শুনানি হওয়ার কথা রয়েছে।
Sponsored

মামলকারীর আইনজীবী ওমর ফারুক গাজির দাবি, আমলাতন্ত্র দিয়ে পুরসভা চালানোয় প্রশাসনের 'চেক অ্যান্ড ব্যালেন্স' বিঘ্নিত হচ্ছে। জনপ্রতিনিধিরা সরাসরি মানুষের সঙ্গে যুক্ত থাকায় তাঁরাই প্রকৃত প্রাপকদের চেনেন, যা আমলাদের পক্ষে সম্ভব নয়। ফলে মানুষ নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এদিকে এই ইস্যুতে আগের শাসকদলকে নিশানা করেছেন বিজেপি নেতা ডঃ শৌর্য্য বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ—শুধু বসিরহাটই নয়, বাদুড়িয়া ও টাকি পুরসভাতেও দুর্নীতি হয়েছে। কিছুদিন আগে বাদুড়িয়া থেকে ৩ কোটি টাকা উদ্ধারই তার প্রমাণ। অভিযুক্তদের শাস্তির ব্যবস্থা না করে প্রশাসন দায় এড়াচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। আরও পড়ুন: শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র
Sponsored

পুর বোর্ড ভেঙে দেওয়া বসিরহাট পুরসভার মোট ওয়ার্ডর সংখ্যা ২৩। রাস্তা, পানীয় জল ও নিকাশির বেহাল দশা এবং আর্থিক দুর্নীতির অভিযোগে গত বছর নভেম্বর মাসে ২২ জন কাউন্সিলরকে শোকজ করেছিল রাজ্য নগরোন্নয়ন দফতর। জবাব সন্তোষজনক না হওয়ায় এক মাসের মাথায় পুরবোর্ড ভেঙে দিয়ে মহকুমা শাসককে দায়িত্ব দেওয়া হয়েছিল। এবার সেই প্রশাসক সরিয়ে ফের গণতান্ত্রিক বোর্ড গঠনের দাবিতে শুরু হল আইনি লড়াই।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
-
Related Articles

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
14h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
14h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
15h ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
15h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
15h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
15h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
16h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
17h ago

সিম্বল কাড়বে, এত সাহস! একটা গদ্দারকেও দলে ফেরাব না: স্পষ্ট বার্তা তৃণমূল সুপ্রিমোর
18h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
18h ago
