Friday, June 26, 2026

শওকতকে ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র 

Date:

Share post:

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (NIA)। যদিও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক নিজের উদ্দেশ্যে সফল হতে পারেননি বলেই মনে করা হচ্ছে। ভাঙড় বিস্ফোরণকাণ্ডের (Bhangar Blast) মূল অভিযুক্ত শওকতকে এবার ‘পলাতক’ ঘোষণা করে বিএসএফের (BSF) সঙ্গে তথ্য শেয়ার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।

ছাব্বিশের নির্বাচন পূর্ববর্তী সময়ে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে এনআইএ। মূল অভিযুক্ত শওকতের বাড়ি দলীয় কার্যালয় তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার রাত তাঁর কোনও খোঁজ মেলেনি। সোনা গিয়েছে তল্লাশির আগেই নাকি এলাকা ছেড়েছেন প্রাক্তন বিধায়ক।স্থানীয়দের দাবি, শেষ বার লাল পোশাকে বাসন্তীর দিকে চুনাখালিতে একজনের বাইকে দেখা গিয়েছে শওকতকে।তিনি নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর।পরিকল্পনা করেছিলেন বলেই অনুমান। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি মাদ্রাসার দিকে চলে যান। যদিও সেখানে তল্লাশি চালিয়েও শওকতের কোনও খোঁজ মেলেনি। সূত্রের খবর তিনি নাকি আত্মীয়র বাড়িতে লুকিয়ে রয়েছেন। তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যাতে কোনভাবেই বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন সেই কারণে বিএসএফকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...