শওকতকে 'পলাতক' ঘোষণা করে বিএসএফের সঙ্গে যোগাযোগ NIA-র

বাংলাদেশ পালানোর ছক কষেছিলেন ভাঙড় বিধানসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী শওকত মোল্লা (Saokat Molla)? এমনটাই প্রাথমিক অনুমান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (NIA)। যদিও ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক নিজের উদ্দেশ্যে সফল হতে পারেননি বলেই মনে করা হচ্ছে। ভাঙড় বিস্ফোরণকাণ্ডের (Bhangar Blast) মূল অভিযুক্ত শওকতকে এবার 'পলাতক' ঘোষণা করে বিএসএফের (BSF) সঙ্গে তথ্য শেয়ার করল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)।
Sponsored

ছাব্বিশের নির্বাচন পূর্ববর্তী সময়ে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের বামুনিয়া এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। একজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হন। সেই ঘটনার তদন্তে সম্প্রতি গতি বাড়িয়েছে এনআইএ। মূল অভিযুক্ত শওকতের বাড়ি দলীয় কার্যালয় তল্লাশি চালিয়েও বৃহস্পতিবার রাত তাঁর কোনও খোঁজ মেলেনি। সোনা গিয়েছে তল্লাশির আগেই নাকি এলাকা ছেড়েছেন প্রাক্তন বিধায়ক।স্থানীয়দের দাবি, শেষ বার লাল পোশাকে বাসন্তীর দিকে চুনাখালিতে একজনের বাইকে দেখা গিয়েছে শওকতকে।তিনি নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর।পরিকল্পনা করেছিলেন বলেই অনুমান। পরিস্থিতি বেগতিক বুঝে তিনি মাদ্রাসার দিকে চলে যান। যদিও সেখানে তল্লাশি চালিয়েও শওকতের কোনও খোঁজ মেলেনি। সূত্রের খবর তিনি নাকি আত্মীয়র বাড়িতে লুকিয়ে রয়েছেন। তাঁর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যাতে কোনভাবেই বাংলাদেশে পালিয়ে যেতে না পারেন সেই কারণে বিএসএফকে গোটা ঘটনা সম্পর্কে অবগত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
Just now

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
3h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
10h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
12h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
12h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
14h ago





