Monday, March 30, 2026

কল্পতরুর অষ্টম দিনে মহা-উপলব্ধি অভিষেকের

Date:

Share post:

কল্পতরু মহাযজ্ঞে নেমে অসাধারণ উপলব্ধি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ট্যুইটে তিনি লিখছেন, ” আমি ঘুমিয়েছিলাম, আর স্বপ্ন দেখছিলাম। ভাবছিলাম, জীবনটা আনন্দের। আমার ঘুম ভেঙেছে আর উপলব্ধি বলছে, জীবনটা আসলে কাজ, কাজ আর কাজ। আমি সেই কর্মযজ্ঞেই রয়েছি আর বেশ বুঝতে পারছি, কাজের মধ্যেই আনন্দ।”

রবীন্দ্রনাথের উপলব্ধির এই কোটেশনটি ব্যবহার করে কল্পতরু কর্মযজ্ঞে মানুষের পাশে দাঁড়ানোর আবেগটা অনুভব করেছেন। আর তা মানুষের সঙ্গেই ভাগ করে নিতে চেয়েছেন তরুণ সাংসদ। কল্পতরুর অষ্টম দিনে খাবার তুলে দেওয়া হলো ডায়মন্ডহারবার সংসদীয় এলাকার ১,১৬,০৬৪ মানুষের হাতে। আট দিনে সংখ্যাটা গিয়ে দাঁড়াল ৭,১১,৩৪৪। রেকর্ড! ডায়মণ্ডহারবার সংসদীয় এলাকার সাতটি বিধানসভা জুড়ে লকডাউনে অসহায় ও দরিদ্র মানুষের বাড়িতে গিয়ে খাবার তুলে দিচ্ছে ‘টিম অভিষেক’। ১২ এপ্রিল থেকে শুরু হয়েছে। বিরাট কর্মযজ্ঞ। অথচ, কোথাও এতটুকু সমস্যা নেই।মানুষ বাড়িতে বসেই এই অসময়ে পাচ্ছেন জীবনধারণের রসদ, আর প্রাণ খুলে আশীর্বাদ করছেন নিজের এলাকার তরুণ সাংসদকে।

Related articles

“ছবি তুলবেন না…”, মাহিকা আগলে রাখছেন হার্দিক পুত্রকে

রক্তের সম্পর্ক না থাকলেও যত্ন আর সুরক্ষায় কোনও ফাঁক রাখেন না মাহিকা শর্মা(Mahika sharma)। সবসময় আগলে রাখেন হার্দিকের(Hardik...

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...