Tuesday, March 31, 2026

এ বার রাজ্যে শুরু হচ্ছে করোনাভাইরাস র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট

Date:

Share post:

এ বার রাজ্যে শুরু হচ্ছে করোনাভাইরাস র‍্যাপিড অ্যান্টিবডি টেস্ট। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, র‍্যাপিড টেস্টের জন্য রাজ্যের ১৪টি মেডিক্যাল কলেজকে চিহ্নিত করা হয়েছে।

স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে , ইতিমধ্যেই চিন থেকে পাঠানো র‌্যাপিড টেস্টের কিট পৌঁছে গিয়েছে রাজ্যে।
রেড জোনগুলিতে কতটা সংক্রমণ ছড়িয়েছে তা পরিমাপ করার জন্য প্রাথমিক ভাবে এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট করা হবে।

স্বাস্থ্য ভবন সূ্ত্রে জানানো হয়েছে , প্রথমে কলকাতা-হাওড়া এবং উত্তর ২৪ পরগণার অতি ঘনবসতি পূর্ণ এলাকায় সংক্রমণ কতটা হয়েছে তা বুঝতে এই র‌্যাপিড টেস্ট করা হবে। পরের ধাপে হবে পুল টেস্ট। লকডাউন ও র‍্যাপিড টেস্টের ফলে অল্প সময়ের মধ্যে চিহ্নিত করে নেওয়া সম্ভব হবে উপসর্গ-সহ বা উপসর্গহীন কোভিড আক্রান্তদের। যত দ্রুত করা সম্ভব হবে ততই রাশ টানা যাবে সংক্রমণে।

স্বাস্থ্য ভবনের নির্দেশিকা অনুসারে কলকাতা হাওড়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার টেস্ট হবে ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ বা এসএসকেএমে।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...