Saturday, April 4, 2026

মুম্বইয়ে ৫৩ সাংবাদিক করোনায় আক্রান্ত

Date:

Share post:

মুম্বইয়ে প্রায় ৫৩ জন সাংবাদিকের শরীরে করোনা ভাইরাসের হদিশ মিলেছে৷ সোমবার ব্রিহানমুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি এই তথ্য সামনে এনেছে৷

বিএমসি জানিয়েছে, মোট ১৭১ জন সাংবাদিকের লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫৩ জনের কোভিড-১৯-এর রিপোর্ট পজিটিভ এসেছে। এই ৫৩ জনের মধ্যে রয়েছেন প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মিডিয়ার রিপোর্টার, ইলেক্ট্রনিক্স ও প্রিন্টের চিত্রসাংবাদিকরা।

দেশে এই মুহুর্তে সবথেকে বেশি করোনা পজিটিভ মিলেছে মহারাষ্ট্রে। ওই রাজ্যে সোমবার পর্যন্ত ৪,২০৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২২৩ জনের মৃত্যু হয়েছে। মুম্বইয়ে এখনও পর্যন্ত মোট ২,৭০০ জনের করোনা রিপোর্ট পজিটিভ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...