Thursday, June 4, 2026

লকডাউনে দুঃস্থ মানুষের পাশে অনুব্রত

Date:

Share post:

লকডাউনে জেলার দুঃস্থ ও আদিবাসী মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিতে উদ্যোগী হলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। সমগ্র বীরভূম জেলা এবং পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, আউসগ্রাম ও কেতুগ্রাম এই তিন বিধানসভা এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী বিলি করা হবে। করোনাভাইরাসের সংক্রমণ রুখতে লকডাউনে বন্ধ ব্যবসা-বাণিজ্য। আর এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া এবং দুস্থ মানুষ। সেই সমস্ত পরিবার যাতে অভুক্ত না থাকে তার জন্য তৃণমূলের বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল ৩৫ হাজার বস্তা চাল এবং ৭২ টন ডাল বিলি করার উদ্যোগ নিয়েছেন। এছাড়া আদিবাসী পরিবারের হাতে চাল, ডালের পাশাপাশি লবণ ও তেল দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এর আগে জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আলু বিলি করা হয়েছিল। অনুব্রত মণ্ডল বলেন,”শুধুমাত্র দুঃস্থ ও খেটে খাওয়া মানুষদের জন্য এই খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে”।

Related articles

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...