Wednesday, June 24, 2026

“রেড জোন” বেলগাছিয়া বস্তি দিয়ে রাজ্যে শুরু র‌্যাপিড টেস্ট

Date:

Share post:

রাজ্যে শুরু হয়ে গেলো করোনা র‌্যাপিড টেস্ট। আজ, সোমবার উত্তর কলকাতার “রেড জোন” হিসেবে চিহ্নিত বেলগাছিয়া বস্তিতে র‌্যাপিড টেস্ট করা হয়েছে। এদিন স্থানীয় একটি হাইস্কুলে এই পরীক্ষার জন্য সেন্টার করা হয়। সেখানে মূলত বেলগাছিয়া বস্তির বাসিন্দাদের থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু হয়।

জানা গিয়েছে, এই র‌্যাপিড টেস্ট-এর মাধ্যমে প্রাথমিক বাছাইয়ের কাজটি করা হবে। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে
র‌্যাপিড টেস্টের ফল জানা যায়। এখন এই টেস্টের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি হয়েছে বোঝা গেলে তখন সোয়াব টেস্ট করা হবে।

প্রসঙ্গত, এ রাজ্যের ৪টি জায়গায় এই র‌্যাপিড অ্যান্টিবডি পরীক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে। এসএসকেএম, আরজি কর, ট্রপিক্যাল মেডিসিন ও ডায়মন্ড হারবার মেডিক্য়ালে এই পরীক্ষা করা হবে। প্রতিটি কেন্দ্রের জন্য জেলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...