Saturday, June 20, 2026

কোকাকোলার বেআইনি কীর্তি! ৩০০ কর্মীর চাকরি বাঁচাল সিটু

Date:

Share post:

৩০০ কর্মীকে কর্মচ্যুত করার চক্রান্ত বানচাল করে দিল সিটু। ডানকুনির কাছে দুর্গাপুর হাইওয়ের উপর বেঙ্গল বেভারেজ প্রাইভেট লিমিটেড সংস্থাটি রয়েছে। এখানেই ওই কর্মীরা কাজ করতেন। এদের পদ হরাইজন্টাল এক্সিকিউটিভ।এই কর্মীদের কোম্পানির বিক্রি বাড়ানোই মূল কাজ।

গত বৃহস্পতিবার রাতে একটি ই-মেল করে কোম্পানির পক্ষে ৩০০ জনকে পদত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ অবশ্য কর্মীরা মানেননি। যোগাযোগ করেন সিটু নেতাদের সঙ্গে এবং তাদের হস্তক্ষেপ চান। সিটুর পক্ষ থেকে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শ্রম দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। এই যৌথ জাঁতাকলের চাপেই আপাতত ছাঁটাই বন্ধ করা গিয়েছে। সংস্থাটি বহুজাতিক কোকাকোলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে কাজ করে। লকডাউনের কারণে কোম্পানির বরাত কমে যাওয়ার কারণে এই পদক্ষেপ করা হয়েছিল। সিটু নেতা ইন্দ্রজিৎ ঘোষ জানান, কেন্দ্র ও রাজ্য ইতিমধ্যে জানিয়েছে সরকারি বা বেসরকারি কোনও সংস্থা যেন ছাঁটাইয়ের পথে না যায় এবং কর্মীদের সবেতন ছুটি দিতে হবে। তা সত্ত্বেও এই পদক্ষেপ করেছিল বহুজাতিক কোম্পানিটি। ছাঁটাই না করে পদত্যাগ করতে বলা হয়েছিল। নইলে সংস্থাটি ২০০৫-এর ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট লঙ্ঘনের দায়ে পড়ত। যদিও চক্রান্ত সফল হয়নি।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...