Monday, April 13, 2026

২৩শে দেশ জুড়ে ব্ল্যাক ডে!

Date:

Share post:

ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা বন্ধ না হলে পরশু অর্থাৎ ২৩ এপ্রিল, বৃহস্পতিবার “ব্ল্যাক ডে” পালন করবে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। আইএমএ-র পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দেওয়া হলো এই কথা। একটি বিবৃতি দিয়ে সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, হোয়াইট অ্যালার্ট জারি করার পরেও ডাক্তার, স্বাস্থ্যকর্মী কিংবা হাসপাতালে হামলার ঘটনা অব্যাহত। আমাদের একটাই দাবি, কর্মস্থলকে হামলা-মুক্ত করতে হবে। শারীরিকভাবে নিগ্রহ অবিলম্বে বন্ধ করতে হবে। এই হামলার প্রতিবাদে বুধবার, ২২ এপ্রিল রাত ৯টায় দেশজুড়ে চিকিৎসকরা হাসপাতালগুলিতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাবেন। দাবি, আক্রমণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কেন্দ্র অবশ্য ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবিলায় কমিটি তৈরি করে দায়িত্ব সেরেছে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...