Saturday, June 13, 2026

করোনা আতঙ্কের মাঝেই সরকারি কর্মীদের স্বস্তি দিল নবান্ন

Date:

Share post:

করোনার মাঝেই সরকারি কর্মীদের জন্য সুখবর জানাল রাজ্য সরকার।

যদিও ২০ এপ্রিল থেকে ধীরে ধীরে কিছু সরকারি দফতর খুলেছে । আর এই অবস্থায় রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর।রাজ্য সরকারি কর্মীদের সম্পত্তির হিসেব জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে ।
অর্থ দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত তা জমা করা যাবে। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী গ্রুপ ডি বাদে রাজ্য সরকারি কর্মীদের এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে সম্পত্তির হিসেব জমা দিতে হয়। কিন্তু, এবছর করোনার ফলে লকডাউনের জেরে বন্ধ অফিস। তাই এই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...