Monday, April 13, 2026

করোনা-মুক্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার ভারতে ক্রমশ বাড়ছে

Date:

Share post:

ভারতে করোনা-মুক্ত হয়ে সুস্থ হওয়া রোগীর হার ক্রমশ বাড়ছে। একদিনেই সুস্থ হয়ে উঠলেন ৭০৪ জন, যা এখনও পর্যন্ত ২৪ ঘণ্টার নিরিখে সর্বোচ্চ।

২১ এপ্রিল, মঙ্গলবার, সকাল ন’টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য দেখা যাচ্ছে:

🔘 বর্তমানে ভারতে মোট করোনা-আক্রান্ত ১৮,৬০১।

🔘 এর মধ্যে সক্রিয় ১৪,৭৫৯।

🔘 সুস্থ হয়েছেন ৩২৫২।

🔘 মৃত্যু হয়েছে মোট ৫৯০ জনের।

🔘 গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৫৮৪।

🔘 গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।

🔴স্বাস্থ্যমন্ত্রকের হিসেব অনুযায়ী সোমবার, ২০ এপ্রিল সন্ধ্যা ৬টায় দেশে মোট করোনা- আক্রান্ত ছিলেন ১৭,৬৫৬।

🔘 এর মধ্যে সক্রিয় রোগী ১৪,২৫৫।

🔘 সুস্থ হয়েছেন ২৮৪২ আর

🔘 মৃত্যু হয়েছে ৫৫৯ জনের।

দেশে ৭০০-র বেশি মানুষ সুস্থ হলেও নতুন করে আক্রান্তের সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৩৩৬ জন।

🔘 শতাংশের নিরিখে সুস্থ হওয়ার ক্ষেত্রে প্রথমেই কেরল। সেখানে মোট রোগীর ৭১.৩ শতাংশই এখন সুস্থ।

🔘 সংখ্যার নিরিখে সব থেকে বেশি সুস্থ হয়েছেন মহারাষ্ট্রে, মোট ৫৭২ জন।

🔘 পশ্চিমবঙ্গে করোনামুক্তি ঘটেছে ৭৩ জনের।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...