Saturday, April 4, 2026

লকডাউনে মুশকিল আসানে হোয়াট অ্যাপ, এবার একসঙ্গে ৮ জনের ভিডিও চ্যাটের সুবিধা

Date:

Share post:

করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। এই সময় যেমন বাড়ি থেকে হচ্ছে অফিসের কাজ, তেমনই চলছে বিভিন্ন স্কুলের ভার্চুয়াল ক্লাসও। বাড়ি থেকেই চলছে প্রাইভেট টিউশন। আর তার জেরেই প্রতিনিয়ত বাড়ছে ভিডিও কনফারেন্সের প্রয়োজনীয়তা এবং জনপ্রিয়তা।

এই সময় কেউ মাধ্যম করছেন গুগল ডুয়ো তো কেউ জুম অ্যাপেকে। আবার কেউ বা ভরসা রাখছেন হোয়াটস অ্যাপেই।

ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার প্রশ্নে সম্প্রতি কেন্দ্রীয় সরকার জুম অ্যাপের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে বিকল্প মাধ্যমের খোঁজ করছেন অনেকেই। তাঁদের জন্য এবার সুখবর। নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটস অ্যাপের আপডেট ভার্সন।

সাম্প্রতিক আপডেট অনুযায়ী, হোয়াটস অ্যাপ ভয়েস ও ভিডিও গ্রুপ কলে এখন থেকে একসঙ্গে যোগ দিতে পারবেন ৮ জন। এতদিন একসঙ্গে ৪ জনকে যোগ করা যেত। এবার সেই লিমিট দ্বিগুণ বাড়ানো হল। এবার যে কোনও গ্রুপে ঢুকে ভিডিও বা অডিও কল বাটনে ট্যাপ করলেই গ্রুপ কল শুরু হয়ে যাবে। তবে যে নম্বর আপনার ফোনে সেভ নেই, তাঁকে অবশ্য আগের মতোই গ্রুপ কলে যুক্ত করা যাবে না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...