Tuesday, June 9, 2026

আব্রামকে বিয়ে দিচ্ছেন শাহরুখ? কী বলছেন অভিনেতা

Date:

Share post:

এই লকডাউনের মাঝে ভালোই সময় কাটছে বলিউডের কিং খানের। তিনি ভীষণ সক্রিয় মাইক্রোব্লগিং সাইট টুইটারে। সেখানে উঠে আসছে অনেক রকম প্রশ্ন। একের পর এক প্রশ্নের জবাবও দিচ্ছেন তিনি। এবারে সেখানে শাহরুখ খানের ছোট ছেলে আব্রামকে বিয়ে করতে চেয়ে প্রস্তাব এল। এক ব্যক্তি সেখানে তার ছোট্ট ভাইজির ছবি দিয়ে লেখেন, ” স্যার, আমার ভাইঝি বেদিকার আব্রামকে খুব পছন্দ। ও কি আব্রামকে বিয়ে করতে পারে? গত মাসে ওর বয়স এক বছর হয়েছে। যদি আপনি ওকে আশীর্বাদ করেন তাহলে খুব ভালো লাগবে।” এই প্রশ্নের উত্তরে বলিউডের বাদশা বলেন, “ও খুবই সুন্দর, ঈশ্বরকে আশীর্বাদ করুন।”

তবে এখানেই শেষ নয়। শাহরুখ আরও প্রশ্নের উত্তর দিয়েছেন। আরেক ব্যাক্তির প্রশ্ন ছিল, “মার্টিন স্কোরসেজি নাকি ক্রিস্টোফার নোলান? কোন পরিচালকের সঙ্গে কাজ করতে চাইবেন?” শাহরুখের জবাব, দুজনেই অসাধারণ পরিচালক, দুজনের সঙ্গে আমার আলাপ হয়েছে। তবে রাজুকে নিজের মনে হয় তাই নয় কি?” এখানে কিং খান রাজকুমার হিরানির কথা বলতে চেয়েছেন বলেই মনে করা হচ্ছে।

আরও এক ব্যাক্তির প্রশ্ন, “আপনি এত স্মার্ট কী করে হলেন?” তিনি বলেন, “আমি আমার বড় হওয়ার মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের কথা শুনে চলেছি।”

একজন লিখেছেন,” আপনার পরের ছবি দেখার জন্য অনেক ভিড় হবে, কী বলেন!” কিং খানের উত্তর, ” সামাজিক দূরত্ব বজায় রাখার এই সময়ে ভিড় হওয়ার কথা বলোই না। তবে চিন্তা করো না আমরা সবকিছু করব।”

এবার শাহরুখকে খোঁচা মেরে একজন বলে বসেন, ” সলমনের ‘রাধে’ মুক্তি পাচ্ছে, আমির খানের ‘লাল সিং চাড্ডা’, আক্কি প্রচুর ছবি করছে, আর আপনি খালি বাহানা দিয়ে যাচ্ছেন?” এর উত্তরে বাদশা বলেন, “ইয়ার পেহলে আপ, পেহলে আপ-এর চক্করে শেষ হয়ে যাচ্ছি, কী করি বলুন?”

এইভাবে বেশকিছু ব্যক্তিদের প্রশ্নের উত্তর তিনি দেন।

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...