Friday, March 27, 2026

অমরনাথ যাত্রা বাতিল ঘোষণা করেও সিদ্ধান্ত থেকে সরে এলো জম্মু-কাশ্মীর প্রশাসন

Date:

Share post:

কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন একমাস অতিক্রম করলো দেহজুড়ে। কিন্তু সংক্রমণ মুক্ত হওয়ার কোনও লক্ষণই নেই। সরকারি তথ্য অনুসারে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছড়িয়েছে। মৃতের সংখ্যা ৬৫২। জম্মু-কাশ্মীরে করোনা আক্রান্ত ৪০০ ছুঁই ছুঁই। এখনও পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। এই পরিস্থিতিতে এবারের মত অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। কিন্তু সেই ঘোষণার ঘন্টার মধ্যেই নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এলো তারা। প্রশাসনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, আপাতত অমরনাথ যাত্রা বাতিলের সে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আপাতত তা প্রত্যাহার করা হলো। পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা থাবা বসানোর আগে থেকেই অবশ্য এবার অমরনাথ যাত্রা নিয়ে একটা সংশয় ছিল। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের পর পরিস্থিত স্বাভাবিক হবে কিনা তা নিয়ে জল্পনা চলছিল সব মহলে। অবশেষে উপ-রাজ্যপাল গিরিশচন্দ্র মূর্মূর নেতৃত্বে বোর্ড মিটিংয়ে স্থির হয়, ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে। এবং যাত্রা শেষ হবে ৩ অগস্ট। কিন্তু এদিন হঠাৎ করে করোনা সঙ্কটের জেরে এ বছরের মতো অমরনাথ যাত্রা বাতিল কথা ঘোষণা করে জম্মু-কাশ্মীর প্রশাসন। আবার অদ্ভুতভাবে কিছুক্ষনের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হবে। তবে ঠিক কী কারণে তা প্রত্যাহার করা হলো, সে ব্যাপারে স্থানীয় প্রশাসন বা কেন্দ্রের তরফে খোলসা করে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক পূণ্যার্থীরা সমাগম হয়। কিন্তু করোনার জেরে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আগামী ৩ মে লকডাউন যদি উঠেও যায়, সেক্ষেত্রে অনেক সাবধানতা ও সচেতনতা অবলম্বন করতে হবে মানুষকে। কারণ, করোনা চিরতরে নির্মূল না হলে আগামী কয়েক মাসে অবাধ মেলামেশা, জনসমাগম কেন্দ্র অনুমোদন করবে না বলেই জানা গিয়েছে। সেক্ষেত্রে এবার অমরনাথ যাত্রা কি এবছর আদৌ সম্ভব?

Related articles

পেট্রোল-ডিজেলে কেন্দ্রের শুল্কহ্রাসের সিদ্ধান্ত, খুচরো বাজারে দামের পরিবর্তন নেই!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে উর্ধ্বমুখী জ্বালানির দাম। দিন কয়েক আগে এলপিজি সিলিন্ডারের (LPG Cylinder) দাম বেড়েছে, ক্রুড অয়েলের...

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

এসআইআর (SIR) প্রক্রিয়ায় 'অ্যাডজুডিকেশন' তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর...

আজ বিনপুরে বিরবাহার সমর্থনে জনসভা অভিষেকের, প্রচার কর্মসূচি কোলাঘাট- কুলপিতেও

বিধানসভা নির্বাচনের প্রচারে শুক্রবার ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে বিনপুরে (Binpur) জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আসন্ন...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...