Sunday, June 14, 2026

আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা, কত অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত নয় কমিশন!

Date:

Share post:

এসআইআর (SIR) প্রক্রিয়ায় ‘অ্যাডজুডিকেশন’ তালিকায় থাকা ভোটারদের মধ্যে কতজনের নাম উঠলো দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (second supplementary list), উত্তর মিলবে আজ। নির্বাচন কমিশন (ECI) সূত্রে খবর শুক্রবার দ্বিতীয়ার্ধে এই তালিকা প্রকাশিত হতে পারে। গত সোমবার মধ্যরাতে প্রথম তালিকা প্রকাশের পর থেকে তিনদিন ধরে কমিশনের ওয়েবসাইটে সমস্যার কথা জানা যায়। রাজ্যের প্রায় সব ভোটারদের নাম রাতারাতি ‘বিচারাধীন’ তালিকায় চলে যাওয়ায় ক্ষোভ বাড়তে থাকে আমজনতার মনে। পরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal, CEO West Bengal) বলেন, কমিশনের ওয়েবসাইট নাকি ‘ ‘হ্যাক’ হওয়ার কারণে কিছু প্রযুক্তিগত সমস্যা হয়েছিল। তাহলে কি আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা নির্ভুলভাবে প্রকাশিত হবে? কতজন বিচারাধীনের নামের নিষ্পত্তি হয়েছে? এদিন সকাল পর্যন্ত এ প্রশ্নের সদুত্তর নেই কমিশনের কাছে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচার বিভাগীয় আধিকারিকরা যতগুলি নাম চূড়ান্ত করে সই করে পাঠাবেন, ততগুলিই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। ফলে এখনই মোট সংখ্যার নির্দিষ্ট হিসাব দেওয়া সম্ভব নয়।পুরো প্রক্রিয়াটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে চলছে বলে জানা গিয়েছে। কমিশন সূত্রে দাবি, বিচারাধীন থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে ইতিমধ্যেই ৩২ লক্ষের নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম বাদ গিয়েছে বলেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, গত সোমবার প্রকাশিত প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় প্রায় ১০ লক্ষ ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছিল।এদিকে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের দাবি ও অভিযোগের নিষ্পত্তিতে সুপ্রিম কোর্টের নির্দেশমতো বিচার বিভাগীয় ট্রাইবুনাল গঠনের প্রস্তুতিও শুরু হয়েছে। আজ নিউটাউনে সম্ভাব্য স্থান খতিয়ে দেখতে যাবেন স্বয়ং মুখ্য নির্বাচনী আধিকারিক।

 

Related articles

ওষুধের বদলে ফরমালিন! মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে প্রশ্নে AIIMS ভোপাল

দেশজুড়ে উন্নত স্বাস্থ্য পরিষেবা, বিশ্বমানের চিকিৎসা পরিকাঠামো আর সবার জন্য স্বাস্থ্য সুরক্ষার দাবি নিয়ে বারবার প্রচার চালাচ্ছে কেন্দ্রের...

FIFA World Cup: VAR প্রযুক্তিকে নিয়ে বিতর্ক, মিশরের সাত তারা জার্সিতে আপত্তি ফিফার

বিশ্বকাপ (FIFA World Cup) হবে কিন্তু বিতর্ক হবে না, তাই হয় নাকি। বিশ্বকাপ শুরু হতে না হতেই বিতর্কের...

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...