Saturday, April 4, 2026

BREAKING: চিকিৎসকদের উপর হামলা হলেই ৭ বছরের জেল! কঠোর সিদ্ধান্ত কেন্দ্রের

Date:

Share post:

মারণ ভাইরাস করোনা একদিকে যেমন মানব সভ্যতাকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে, ঠিক একইভাবে মানবজাতির উদ্দেশে দিচ্ছে একাধিক বার্তা। কোভিড-১৯ সমাজের ক্ষতি যেমন করছে, ঠিক একইভাবে প্রতিদিন সে শিক্ষাও দিচ্ছে মানুষকে।

যেমন পান থেকে চুন খসলেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা এই ক’দিন আগেও অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। চিকিৎসক নিগ্রহ এদেশে যেন রোজনামচা। কিন্তু করোনা ভাইরাস সঙ্কটে গোটা দেশজুড়ে চিকিৎসকদের ভূমিকা চোখে আঙুল তুলে দেখিয়ে দিয়েছে, ঈশ্বরের অপর রূপ চিকিৎসক। হাসপাতাল এখন ধর্মস্থান।

গোটা দুনিয়ার মতই আমাদের দেশের তামাম চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা পরিবার ছেড়ে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাতদিন এক করে নরখাদক কোভিডের বিরুদ্ধে লড়াই করছে। তারপরও মুষ্টিমেয় কিছু অসামাজিক ও সমাজবিরোধী চিকিৎসকদের উপর এখনও হামলা চালাচ্ছে। নিগ্রহ করছে। সেই দুর্বৃত্তদের জন্য এবার কঠোর পদক্ষেপ নেওয়া হল কেন্দ্রীয় সরকারের তরফে।

এখন থেকে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের উপর হামলা হলেই হবে জেল। সঙ্গে জরিমানা। চিকিৎসকদের উপর হামলা হলে জামিন অযোগ্য ধারায় মামলার পাশাপাশি হতে পারে ৭ বছরের জেলও। ৫০ হাজার থেকে ২ লক্ষ জারিমানাও করা হতে পারে। ভাঙচুরের ঘটনা ঘটলে জরিমানার পরিমান দ্বিগুন করা হতে পারে। আজ, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...