Wednesday, June 24, 2026

কেন্দ্রের নির্দেশিকার পরও দরজা বন্ধ লৌহ-ইস্পাত কারখানার

Date:

Share post:

২০ এপ্রিলের পর বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। যার মধ্যে রয়েছে মাঝারি শিল্পের কাজ। কিন্তু কেন্দ্রের নির্দেশিকার পরও কাজ বন্ধ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার প্রায় ১৫০ বেসরকারি লৌহ ইস্পাত কারখানায়।

কিন্তু নির্দেশিকার পরই কাজ শুরু করার প্রস্তুতি নেয় দুর্গাপুর শিল্পাঞ্চলের বেসরকারি লৌহ-ইস্পাত কারখানা কর্তৃপক্ষ।
তবে রাজ্য সরকার সবুজ সংকেত না দেওয়ায় শুরু করা যায়নি উৎপাদনের কাজ। অভিযোগ, দফায় দফায় জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেও কারখানা খোলার কোনও পথ মেলেনি।

বেসরকারি ইস্পাত শিল্প সংগঠনের সভাপতি শংকরলাল আগরওয়ালের জানান, “ যারা কারখানা খুলতে চান তাদের মুখ্য সচিবের কাছে আবেদন করতে বলা হয়েছে। তবে সরকারি স্তরে এখনও পর্যন্ত কোনো অনুমতি আসেনি।” অন্যদিকে একাধিক কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, বাড়ি বসে বেতন পাওয়ায় অনেকেই কারখানায় আসার আগ্রহ দেখাচ্ছেন না। এক মাস ধরে লকডাউন চলায় খরচ টানাও অসম্ভব হয়ে পড়ছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...