Friday, June 26, 2026

ভাঙড়ে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ আগুন, ছড়ালো পাশের দোকানেও

Date:

Share post:

ভাঙড় থানা এলাকার পোলেরহাটে প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন ছড়ায়। দুপুরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দিলেও দমকল এসে পৌঁছনোর আগেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। প্লাস্টিকের সামগ্রী বিশাল পরিমাণে মজুত থাকায় আগুন ছড়াতে সময় লাগে না। কারখানার পাশের দুটি দোকানও আগুনের গ্রাসে চলে আসে। ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

 

পোলেরহাটের কারখানাটিতে প্লাস্টিকের ট্রে তৈরি হয়। রবিবার কারখানায় কাজ না হওয়ায় কোনও কর্মী ছিল না। দুপুরের দিকে স্থানীয়রা ধোঁয়া বেরোতে দেখেন কারখানার ভিতর থেকে। তারপরেই অল্প সময়ে আগুন ছড়িয়ে বিধ্বংসী চেহারা নেয়। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। দমকলের ছয়টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন কীভাবে লাগল তদন্তে ভাঙড় থানার পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...