Friday, June 26, 2026

তৃণমূল কর্মীদের মারধর দিলীপের! ঝরল রক্ত, ব্যাপক উত্তেজনা মন্তেশ্বরে

Date:

Share post:

বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে ঘিরে পশ্চিম বর্ধমানের মন্তেশ্বরে ব্যাপক উত্তেজনা। বর্ধমান-দুর্গাপুরের দিলীপ ঘোষকে ”গো ব্যাক” স্লোগান। তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের। পালটা তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান দিলীপ। ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

মন্তেশ্বরের টুল্লা গ্রামে তৃণমূল কর্মীদের সঙ্গে প্রবল বচসায় জড়ালেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। পরিস্থিতি আয়ত্তে আনতে ব্যাপক লাঠিচার্জ পুলিশ ও দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের। মাথা ফাটে এক তৃণমূল কর্মীর। আহতকে কর্মীকে দিলীপ ঘোষের গাড়ির সামনে রেখে প্রবল বিক্ষোভ দেখায় তৃণমূল সমর্থকরা।

মন্তেশ্বরের টুল্লা গ্রামের বিজেপি দাবি করে, তাঁদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে এদিন বেলা ১ টা নাগাদ ঘটনাস্থলে ছুটে যান দিলীপ ঘোষ। তৃণমূল কর্মীরা তাঁকে বুথে ঢুকতে বাধা দেন। এর পরই তৃণমূলকর্মীদের দিকে তেড়ে যান দিলীপ। পরবর্তীতে তাঁদের সঙ্গে কার্যত হাতাহাতিতে জড়ান দিলীপ ঘোষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বিশাল পুলিশ। দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীরাও তৃণমূল কর্মীদের মারধর করেন বলে অভিযোগ। এই ঘটনায় মাথা ফাটে ইনসান শেখ নামে এক তৃণমূল কর্মীর। আরও কয়েকজন জখম হয়েছেন। এরপর তৃণমূলের বিক্ষোভ আরও বড় আকার নেয়। বিপাকে পড়ে পিছু হটতে বাধ্য হন দিলীপ ঘোষ। প্রতিরোধের মুখে পড়ে এলাকা ছেড়ে কার্যত পালিয়ে যান বিজেপি প্রার্থী।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...