Friday, June 26, 2026

গলব্লাডারের যন্ত্রণায় কাতর কমেডিয়ান ভারতী সিং, বড় সিদ্ধান্ত চিকিৎসকদের

Date:

Share post:

সারাক্ষণ মঞ্চে যিনি সকলকে হাসিয়ে মাতিয়ে রাখেন এবার তিনি হাসপাতালের বেডে শুয়ে অসহ্য যন্ত্রণা সহ্য করছেন। আসলে গলব্লাডারে পাথর জমে অসম্ভব পেটে ব্যথা শুরু হয় ভারতী সিং- এর (Bharti Singh)। হাসপাতালে ভর্তি হলে অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিৎসক। অস্ত্রোপচারের পর সমাজমাধ্যমের পাতায় এক ঝলক দেখা মিলেছে সেলিব্রেটি কমেডিয়ানের।

ভারতী সিং সমাজমাধ্যমে বেশ সক্রিয়। তাঁর ভ্লগে, তিনি অনুরাগীদের সফল অস্ত্রোপচার সম্পর্কে জানিয়েছিলেন এবং গলব্লাডার স্টোনের মারাত্মক যন্ত্রণার মুহূর্তে অনুভূতিও ভাগ করে নিয়েছেন। ভারতী ‘ডান্স দিওয়ানে’-তে মাধুরী দীক্ষিতের বিশেষ পর্বের জন্য তাঁর শ্যুটিং তাড়াহুড়ো করে শেষ করেছিলেন এবং তারপরই হাসপাতালে ভর্তি হয়ে যান। প্রাথমিকভাবে তিনি ভয় পেলেও পরে জানান সফল হয়েছে অপারেশন। নতুন ভিডিয়োতে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ভারতী তাঁর আনন্দও প্রকাশ করছেন।

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...