Saturday, June 27, 2026

২০০ পার করবে না বিজেপি, কত পাবে জোট? বনগাঁতে জানালেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

এবার লোকসভা নির্বাচনে আর ফিরছে না বিজেপি। ৪০০ তো দূর, ২০০ পেরোবে না গেরুা শিবির তথা এনডিএ জোট। কটা আসন পেতে পারে তারা? কটাই বা পাবে জোট? বনগাঁ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়ে জানিয়ে দিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দলীয় প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে বনগাঁর অভিযান সংঘের মাঠে সভা করে তৃণমূল (TMC) সভানেত্রী। আর সেখান থেকেই জানিয়ে দেন, ”মোদি দেশ থেকে যাবে। আপনাদের দিদি ওখানে জোটের সরকার গড়বে। এখনও পর্যন্ত হিসেব বলছে, বিজেপি (BJP) ২০০-ও পার করবে না। ওরা বড়জোর ১৯০- ১৯৫। আর ‘I.N.D.I.A.’ ৩১৫ পাবে, তাও ২-৩ পার্টি বাদ দিয়ে।”তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট করে দেন, “এখনও পর্যন্ত যা হিসেব, তাতে ভোট খুব ভালো হয়েছে। আর সেটা বুঝে বাবুদের মুখ শুকিয়ে গিয়েছে। ওরা বুঝতে পেরেছে এ বার আর দিল্লিতে মোদিবাবু ফিরছেন না।”মমতা বলেন, “মোদিবাবু যায়েগা। দিদি তো এখানে আপনাদের সঙ্গে আছেই। দিদি দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়াকে ক্ষমতায় আনবে।” মমতার কথায়, “আমার কাছে এ ব্যাপারে হিসাব আছে। এখনও পর্যন্ত যা ভোট হয়েছে তাতে বিজেপি ৪০০ তো দূর ২০০-ও পার করতে পারবে না।” তৃণমূল সুপ্রিমো জানান, “আজকের যে ভোট হচ্ছে, তার হিসাব এখনও আমি জানি না। তবে এ পর্যন্ত যা হয়েছে, তাতে বলে দিতে পারি, বিজেপি বড়জোর ১৯৫ আসন পাবে। আর ‘ইন্ডিয়া’ গোটা দেশে পাবে ৩০০-৩১৫টি আসন।”



Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...