Saturday, June 13, 2026

বাংলায় ভোটের ডিউটিতে এসে মৃত্যু উত্তরাখণ্ডের জওয়ানের!

Date:

Share post:

চতুর্থ দফার লোকসভা নির্বাচনে (4th Phase of Loksabha Election)সকাল থেকেই অভিযোগের পাহাড়। দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫১ শতাংশের বেশি ভোট পড়েছে বাংলায়। আর তাঁর সঙ্গেই ক্রমাগত বাড়ছে উত্তেজনার ঘটনা। এরমাঝেই দুঃসংবাদ। উত্তরাখণ্ড থেকে বাংলায় ভোটের ডিউটিতে এসে প্রাণ হারালেন এক জওয়ান। জানা গেছে ৪৫ বছরের ওই ব্যাক্তির নাম মহেন্দ্র সিং (Mahendra Sing)।

স্থানীয় সূত্রে জানা যায় বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩ নম্বর বুথে কর্তব্যরত ছিলেন ওই জওয়ান। চেয়ারে বসে থাকা অবস্থাতেই সকাল ১০টা নাগাদ আচমকা হৃদরোগে আক্রান্ত হন। তাঁকে দ্রুত রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (rampurhat medical college hospital)নিয়ে গিয়েও বাঁচানো সম্ভব হয়নি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। অত্যাধিক গরমের জেরেই এমন ঘটনা বলে প্রাথমিক অনুমান।

 

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...