Monday, June 22, 2026

হঠাৎই দেখায় সৌজন্য আলিঙ্গন! দূরে যেতেই চেনা মেজাজে এক অপরকে নিশানা দিলীপ-কীর্তির!

Date:

Share post:

আজ, সোমবার সকাল থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যে চতুর্থ দফায় ভোট গ্রহণ চলছে। এই পর্বে অন্যতম নজরকাড়া কেন্দ্র বর্ধমান-দুর্গাপুর! বামেরা থাকলেও লড়াই মূলত বিজেপি আর তৃণমূলের মধ্যে। যেখানে বিজেপি প্রার্থী দাপুটে দিলীপ ঘোষ ও তৃণমূল প্রার্থী ভারতের বিশ্বকাপ জয়ী দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ। গোটা প্রচার পর্বে যাঁদের বাকযুদ্ধ কার্যত রোজই সংবাদ শিরোনামে জায়গা করে নিয়েছে। আজ ভোটের দিনও ব্যতিক্রম হল না।

এদিন সকাল থেকেই বর্ধমান-দুর্গাপুরের বিভিন্ন বুথে বুথে ঘুরছেন দিলীপ ঘোষ ও কীর্তি আজাদ। আচমকা একটি বুথের বাইরে তাঁদের দেখা হয়। মুখোমুখি একে অপরকে এড়িয়ে যেতে পারেননি। দুই প্রতিপক্ষের আলিঙ্গন। ভোটের দিন সৌজন্যের ছবি দেখল পূর্ব বর্ধমানের মেমারি। কুসুমগ্রামে হঠাৎই দেখা হয়ে যায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূল প্রার্থী কীর্তি আজ়াদের। একে অপরের সঙ্গে দেখা হতেই গাড়ি থেকে নেমে পড়েন দু’জনে। হাসিমুখে করমর্দনের পর করেন আলিঙ্গনও। তবে সৌজন্যের ছবি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। দূরে যেতেই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগেন দুই প্রার্থী।

দিলীপ ঘোষ প্রতিপক্ষ কীর্তির উদ্দেশে বলেন, “হতে পারে উনি বড় ক্রিকেটার। কিন্তু আমার সঙ্গে উনি কখনও খেলেননি। খেলা এ বার শেষ হবে। আর খেলা হবে না। ওই গানও বাজবে না।”

পাল্টা দিলীপকে তোপ দেগে কীর্তি বলেন, “বাংলা সংস্কৃতির পীঠস্থান। সেখানে দাঁড়িয়ে একজন প্রার্থী ক্রমাগত কুমন্তব্য করে যাচ্ছেন। উনি একটা সময় বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। ওনার মুখে এমন ভাষা মানায় না। আসলে দেশের প্রধানমন্ত্রীও কুরুচিকর ভাষায় কথা বলছেন। উনি তো ওই দলেরই। তাই ওনাকে দোষ দিয়ে লাভ নেই!”

Related articles

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...