Saturday, March 28, 2026

মমতা পথে: তৃণমূল খুশি, পাল্টা কটাক্ষ বিরোধীদের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবারও পথে। খিদিরপুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়িতে গাড়ি থেকেই হ্যান্ডমাইকে তিনি লকডাউন মানতে বলেন। বক্তৃতা করেন।

এতে তৃণমূল খুশি। তাদের বক্তব্য: এইজন্যেই মমতা ব্যতিক্রমী। বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। পরিস্থিতি ব্যাখ্যা করছেন। এতে মানুষের আত্মবিশ্বাস বাড়ছে। তৃণমূলের সব বক্তা এই বিষয়টিকে সামনে রাখছেন।

এদিকে বিজেপির বক্তব্য: এতদিন পর মুখ্যমন্ত্রীকে রাজাবাজার, পার্ক সার্কাস, খিদিরপুরসহ কিছু এলাকায় ঘুরতে হচ্ছে কেন? কেন্দ্র চিঠি দিলে অবজ্ঞা করেছিলেন। আজ কেন্দ্রীয় টিমের চাপে ছুটে বেড়াচ্ছেন। তাছাড়া বড় ফাঁকা রাস্তায় হ্যান্ড মাইকে বক্তৃতা দেওয়া আদৌ কতটা কার্যকর। উনি কেন হাসপাতালগুলোর অবস্থা খতিয়ে দেখতে যাচ্ছেন না?

কংগ্রেস এবং বামেরা কেন্দ্র ও রাজ্য, দুপক্ষেরই সমলোচনা করেছে।

Related articles

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...

মিছিল ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে, কেন্দ্রীয় বাহিনীর টহলদারি: নিয়ন্ত্রণে পরিস্থিতি

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রাজ্যে রামনবমী পরিচালনার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সেই মতো রাজ্যের সর্বত্র নির্বিঘ্নে রামনবমী...

কমিশনের রাজ্যের আধিকারিক বদলি মামলা: রায়দান স্থগিত রাখল হাই কোর্ট

নির্বাচন ঘোষণার পরে রাতারাতি বাংলার মুখ্যসচিবের মতো আধিকারিক থেকে ডিজি বদল করে নজির তৈরি করেছে নির্বাচন কমিশন। এই...

মিলল অর্থ দফতরের ছাড়: এবার নির্দিষ্ট অ্যাকাউন্টে পৌঁছে যাবে DA

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী থেকে অবসরপ্রাপ্তদের ডিএ মেটানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। বকেয়া ডিএ যাতে দ্রুত...