Saturday, April 4, 2026

কেন্দ্রীয় প্রতিনিধি দলকে এ রাজ্যে কীসের স্বার্থে বাধা দেওয়া হচ্ছে? প্রশ্ন রাহুলের

Date:

Share post:

এ রাজ্যে আসা কেন্দ্রের প্রতিনিধি দলকে কেন তাদের কাজে বাধা দেওয়া হচ্ছে? তা নিয়েই এবার প্রশ্ন তুললেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, “ভারত গণতান্ত্রিক দেশে। ফলে এক রাজ্যের লোক অন্য রাজ্যে যেতে পারে। এ রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে কার্যত কোনও কাজই করতে দেওয়া হয়নি। দফায় দফায় তাদেরকে কাজে বাধা দেওয়া হয়েছিল”।

রাহুল সিনহার দাবি, পশ্চিমবঙ্গ সরকার যদি শুরু থেকেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা ও সঠিক তথ্য জনসাধারণের কাছে প্রকাশ করতো, তাহলে কেন্দ্রীয় দল আসার কোনও প্রয়োজন ছিল না।

তিনি আরও অভিযোগ তুলে বলেন, “শুধু পশ্চিমবঙ্গ নয়, আরও চারটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। বাকি তিনটি রাজ্য তিনটি দলকে স্বাগত জানিয়েছে। যে যে রিপোর্ট নেওয়ার ছিল সেই রাজ্যগুলি থেকে তা তারা নিয়েছে। কোনও বাধার সৃষ্টি হয়নি। কিন্তু পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যেখানে কেন্দ্রীয় দলকে প্রবল বাধার সম্মুখীন হতে হয়। কেন এই বাধা?”

দেখুন ভিডিও…

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...