Monday, June 8, 2026

রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত 58, চিকিৎসাধীন মোট 334: মুখ্যসচিব

Date:

Share post:

24 ঘণ্টার মধ্যে রাজ্যে কোভিড 19 সংক্রমণ 58 জনের। এটাই একদিনে বাংলায় এ পর্যন্ত সবচেয়ে বড় বৃদ্ধি। এর জেরে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৪ জন। বৃহস্পতিবার, একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
এর পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে আর কারও মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা ১৫ রয়েছে।
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য সচিব জানান, গত 24 ঘণ্টায় যে ৫৮ জন আক্রান্ত হওয়ার খবর মিলছে, তার মধ্যে ২২জন কয়েকটি পরিবারের সদস্য। বাকি ৩৬টি জন বিভিন্ন জায়গার। কলকাতার কনটেনমেন্ট জোনের মধ্যে পাঁচটা জোন থেকে কোনও কেস আসেনি বলে জানান মুখ্যসচিব। রাজ্যের 9টি জেলা থেকেও কোনও আক্রান্তের খবর নেই।
কলকাতা, হাওড়া, উঃ২৪ পরগনা, দঃ ২৪ পরগনা রেড জোন। এই জায়গাগুলিতে গত একদিনে ৯৫৩টি স্যাম্পেল টেস্ট হয়েছে বলে জানান তিনি। মালদায় হয়েছে ১২০টি টেস্ট, যার সব রিপোর্টই নেগেটিভ। রাজ্যের ৬৬টি হাসপাতালে করোনা চিকিৎসা চলছে। ১২টি ল্যাবরেটরিতে কোভিড 19 টেস্ট হচ্ছে বলেও জানান মুখ্যসচিব। এই মুহূর্তে সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে আছেন ৪৬৯৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮ হাজার ৪৩৩ জন।

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...