Wednesday, March 25, 2026

২৪ ঘণ্টায় ১৭৪০ মৃত্যু, আমেরিকায় করোনার বলি সাড়ে ৪৬ হাজারের বেশি

Date:

Share post:

গত ২৪ ঘন্টায় মার্কিনমুলুকে মৃত্যু হল আরও ১৭৪০ জনের। ফলে এপর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৫৮৫ হয়ে গেল। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, সংক্রমণের গ্রাফ এখনও উর্ধমুখী। এবিষয়ে সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টা থেকে বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৭৪০ জনের। আক্রান্ত হয়েছেন আরও বহু মানুষ। মারণ ভাইরাসের জেরে ইতিমধ্যে নিউইয়র্কে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৮২৮ জনের, আক্রান্ত ২ লক্ষ ৫১ হাজারের বেশি। নিউ জার্সিতে বর্তমানে আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ৩৮৭ ও মৃত্যু হয়েছে ৪ হাজার ৭৩৫ জনের। ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, পেনসিলভেনিয়া সহ একাধিক স্টেটে মৃতের সংখ্যা হাজারের বেশি। মিশিগানে মৃত্যু হয়েছে ২৭০০ জনের। করোনাভাইরাসে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে ইতালি। সেদেশে মৃত্যুসংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। পিছিয়ে নেই স্পেন ও ফ্রান্সও।

Related articles

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...