Saturday, June 20, 2026

‘স্নেহের পরশ’ প্রকল্পে কীভাবে আবেদন করবেন?

Date:

Share post:

‘স্নেহের পরশ’ প্রকল্পের কথা জানিয়েছিল রাজ্য সরকার। এই প্রকল্পের মাধ্যমে ১০০০ টাকা করে দেওয়া হবে আবেদনকারীরকে।

এই প্রকল্পের আবেদন সম্পূর্ণভাবে মোবাইলের মাধ্যমে করা যেতে পারে।

আবেদন করতে হলে কী করতে হবে?

যেকোনো একটি ব্রাউজার অর্থাৎ গুগল ক্রোম বা ইউসি ব্রাউজার ওপেন করে আপনি লিখবেন jaiBanglamw.web.gov.in লেখার পর অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এর একটি অপশন আসবে। সেই ডাউনলোড অপশনে ক্লিক করলে অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এবং অটোমেটিক ইন্সটল হয়ে যাবে। এরপর অ্যাপটি খুললে একটি ওটিপি আসবে‌ সেটিকে সঠিকভাবে বসাতে হবে। এরপর আসবে আবেদনের নিয়ম এবং নির্দেশাবলী। নির্দেশাবলী পড়ার পর তার নীচে ‘এখনই আবেদন করুন’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর থাকবে ‘যাচাই করার পদ্ধতি’ সেখানে আধার কার্ড, ভোটার কার্ড বা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে এগিয়ে যাওয়া যেতে পারে। এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশনে ক্লিক করতে হবে। এরপরের অপশন থাকবে আপনার নাম, আপনার বাবার নাম, আপনি পুরুষ না মহিলা, জন্মতারিখ, বাসস্থান, জেলার নাম, গ্রাম/শহর, ব্লক নম্বর এসব হয়ে যাবার পর ‘সেভ করুন’ এবং ‘এগিয়ে যান’ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর আবেদনকারীর ‘ব্যাংকের তথ্যাদি’ দিতে হবে। এরপর ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডের নম্বর দিতে হবে। যার নম্বর এখানে দেওয়া হয়েছে সেটারই একটা ফটোকপি দিতে হবে। এর সঙ্গে দিতে হবে আবেদনকারীর ছবি। এরপর সেভ এবং এগিয়ে যান অপশনটিতে ক্লিক করলে আপনি পরের ধাপে যেতে পারবেন। এরপর এখনও পর্যন্ত যা যা দেওয়া হয়েছে তা একবার মিলিয়ে করে নেওয়ার জন্য বলা হবে। এরপর আসবে আবেদনপত্র জমা করুন।

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...