Wednesday, March 25, 2026

লকডাউন কিছুটা শিথিল হতেই কর্ণাটকে নতুন করে করোনা আক্রান্ত ১৬

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার থেকে লকডাউন কিছুটা শিথিল করেছে কর্ণাটক সরকার। যদিও রেড জোন,হটস্পট ও কনটেনমেন্ট জোনে এই শিথিলতা বাস্তবায়িত হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আর তার মাঝেই কর্ণাটকে নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হলেন ১৬ জন। যা নতুন করে কপালে ভাঁজ ফেলেছে ইয়েদুরাপ্পা সরকারের।

এখন সে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৪৪৩ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৪১ জন।

প্রসঙ্গত, গত ২০ এপ্রিল থেকেই কর্ণাটকের কিছু জায়গায় লকডাউন শিথিলের জন্য অনুমতি দিয়েছিল কেন্দ্র। কিন্তু কর্ণাটক সরকার তা বাস্তবায়িত করেনি। বরং, লকডাউনের নিয়ম আরও কঠোর করা হয়েছিল। তবে কর্ণাটক সরকার সিদ্ধান্ত নিয়ে আজ বৃহস্পতিবার থেকে রাজ্যে লকডাউন কিছুটা শিথিল করে। এর জেরে প্রাইভেট ক্লিনিক, পশুকেন্দ্র ,নির্মাণ শিল্প, উৎপাদন শিল্পকে কিছু সংখ্যক কর্মী নিয়ে চালু করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তার মাঝেই নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কর্ণাটক সরকার।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...