Wednesday, March 25, 2026

সমীক্ষার ফল: করোনা-যুদ্ধে মোদি সরকারে আস্থা দেশের ৯৩.৫% মানুষের

Date:

Share post:

করোনা মোকাবিলায় এবং এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নরেন্দ্র মোদি সরকার সঠিক সময়ে কার্যকরী ভূমিকা পালন করেছে। এমনই মনে করেন ভারতের ৯৩.৫ শতাংশ মানুষ। করোনার বিশ্ব মহামারির পরিস্থিতিতে মোদি সরকারের ভূমিকা এখনও পর্যন্ত খুবই ইতিবাচক বলে মনে করেন তাঁরা। গত ২৫ মার্চ থেকে মোদি সরকার প্রথম দফায় ২১ দিনের লকডাউন ও দ্বিতীয় দফায় ৩ মে পর্যন্ত লকডাউন ঘোষণা করে। IANS-C voter সমীক্ষা করেছে সরকারের এই পদক্ষেপ নিয়ে মানুষের মতামত জানার জন্য। সমীক্ষাটি হয়েছে ১৬ মার্চ থেকে ২১ এপ্রিলের মধ্যে। সমীক্ষকদের প্রশ্ন ছিল, ভারত সরকার কি করোনার বিপদ ঠিকভাবে সামলাতে পারছে? মজার ব্যাপার হল, লকডাউনের একদম প্রথম পর্বে ৭৫.৮ শতাংশ মানুষ কেন্দ্রের পদক্ষেপে সমর্থন জানিয়েছেন। এরপর লকডাউনের বিধিনিষেধ আরও কড়া হতেই সরকারি পদক্ষেপে সমর্থন লক্ষণীয়ভাবে বেড়ে ২১ এপ্রিল হয়েছে ৯৩.৫ শতাংশ। অর্থাৎ করোনা রুখতে এই কড়াকড়ি বিপুলভাবে সমর্থন করেছেন সমীক্ষায় অংশ নেওয়া মানুষজন।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...