Sunday, April 5, 2026

গ্রেফতার হওয়ার মুখে অর্ণব?

Date:

Share post:

দেশ জুড়ে মামলা দায়ের করা হয়েছে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। যার জেরে অর্ণবের গ্রেফতারির আশঙ্কা তৈরি হয়েছে। আগেই মহারাষ্ট্রের একাধিক জেলায় অর্ণব গোস্বামীর বিরুদ্ধে আগেই পুলিশে এফআইআর দায়ের করেছিলেন যুব কংগ্রেসের নেতৃবৃন্দ।

অর্ণবের বিরুদ্ধে অভিযোগ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে লাইভ টিভি শোতে অপমান করেছেন তিনি। এদিকে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তীসগড়, মধ্যপ্রদেশ ও জম্মু-কাশ্মীরে অর্ণবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেই এফআইআর স্থগিতাদেশের জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আবেদন করেন অর্ণব। শুক্রবার মামলার শুনানি হওয়ার কথা আইনজীবী ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে।

যুব কংগ্রেস নেতা সত্যজিৎ তাম্বে বলেন, ক্ষমতার অপব্যবহার করে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দেওয়া এবং মিথ্যা খবর ছড়িয়ে দেওয়ার জন্য অর্ণব গোস্বামীর বিরুদ্ধে প্রতিটি জেলার মহারাষ্ট্র পুলিশকে স্মারকলিপি দেওয়া হয়েছে। ছত্তীসগড় প্রদেশ কংগ্রেস কমিটিও একাধিক মামলা দায়ের করেছে অর্ণবের বিরুদ্ধে। এরাজ্যেও কলকাতার এন্টালি থানায় এফআইআর দায়ের করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। একই সঙ্গে
অর্ণব গোস্বামীকে গ্রেফতারির দাবি জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও। সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানো, দাঙ্গায় উস্কানি দেওয়া, বিরুদ্ধ রাজনৈতিক মতের মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা সহ একাধিক ধারায় প্রায় হাজার খানেক মামলা দায়ের হয়েছে অর্ণবের বিরুদ্ধে।

Related articles

বৈভবদের টেস্টের তালিম দিতে নয়া রূপরেখা বিসিসিআইয়ের

সাম্প্রতিক সময়ে সাদা বলে ক্রিকেটে ভালো পারফরম্যান্স করলেও লাল বলে শোচনীয় অবস্থা ভারতীয় দলের। ঘরের মাঠে টেস্ট সিরিজ...

রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জনবিক্ষোভের মুখে অধীর, ‘গো ব্যাক’ স্লোগান কংগ্রেস প্রার্থীকে

ছুটির সকালে ভোট প্রচারে বেরিয়ে বহরমপুরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হল কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে (Adhir...

তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

  অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি...

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার...