Thursday, June 25, 2026

কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি! রাজ্যের ৮ জেলায় দুর্যোগের পূর্বাভাস

Date:

Share post:

রবিবারের সকালে মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) বলছে, কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি (Rain and Thunderstorm alert) শুরু হতে পারে। হুগলি, নদিয়ার পর রাজ্যের আট জেলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর আজ থেকে রাজ্যে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা। ঝড়-বৃষ্টি চলবে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দুর্যোগ চলবে উত্তরবঙ্গেও। পাহাড়ি এলাকায় শিলাবৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের দফতরের থেকে সৌরিশ বন্দ্যোপাধ্যায় (Sourish Banerjee) জানিয়েছেন আগামী ৭-৯ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গে কম বেশি ঝড়বৃষ্টির দাপট চলবে।

  • রবিবার- সোমবার:– বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়াতে।
  • মঙ্গলবার:- বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমে শিলাবৃষ্টি। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে ঝড় ও সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা।কলকাতা-সহ বাকি সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে।
  • বুধবার:- পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড়বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। ৫০-৬০ কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝড় হতে পারে কলকাতাতেও।
  • বৃহস্পতিবার:- রাজ্যের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা।

Related articles

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...

আকাশ কালো করে বৃষ্টি বৃহস্পতির দুপুরে, উত্তরে ভরা বর্ষা 

লক্ষ্মীবারের দুপুরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কালো করে ঝেঁপে বৃষ্টি। বেলা গড়াতে শহরের একাংশে মুহুর্মুহু বাজ পড়া শুরু হয়।...

তারাতলাকাণ্ডে গ্রেফতার ৫, মৃতের সংখ্যা বেড়ে ১১

তারাতলার(Taratala) নির্মীয়মাণ গুদাম ধসের (Warehouse Collapsed) ঘটনায় বড় পদক্ষেপ পুলিশের। বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে...

সোনা-রুপোর দামে সামান্য স্বস্তি, জেনে নিন আজকের দর 

সোনা (Gold) বা রুপো (Silver) কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের সর্বশেষ দর। আন্তর্জাতিক...