Friday, June 26, 2026

করোনা পরিস্থিতি পরিদর্শন: উত্তরবঙ্গ মেডিক্যালে বৈঠক কেন্দ্রীয় প্রতিনিধিদের

Date:

Share post:

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে দিল্লি থেকে আসা প্রতিনিধি দল শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে। কলেজের অধ্যক্ষ সহ সুপারের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা। বর্তমানে উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি কী অবস্থায় রয়েছে তা নিয়েই আলোচনা হয়।পরিকাঠামো কী রয়েছে, তাও খতিয়ে দেখেন তাঁরা। যে রোগীরা ভর্তি হচ্ছেন, তাঁদের চিকিৎসা কীভাবে হচ্ছে? প্রয়োজনীয় কিট রয়েছে কি না? এসব বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্য বিনীত যোশী জানান, তাঁরা এই প্রথম উত্তরবঙ্গ মেডিক্যালে গেলেন। সকলের সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্য সরকারের প্রতিনিধি ছিলেন। করোনা টেস্টিং ল্যাবের প্রধানের সঙ্গেও তাঁদের কথা হয়েছে বলে জানান বিনীত। তবে বৈঠকের বিষয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু জানাতে চাননি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...