Thursday, June 4, 2026

করোনা পরিস্থিতিতে মাংস, ডিম খাওয়া নিয়ে কেন্দ্রকে চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণে আদৌ কোনও প্রাণীর যোগ আছে কিনা তা খুঁজছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, মাংস, ডিমের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের কোনও সম্ভাবনা নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে

সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল একটি জৈন সংগঠন।

বিশ্ব জৈন সংগঠনের বক্তব্য, গত ৩০ মার্চ কেন্দ্রের তরফে মাংস ও ডিম খাওয়া নিয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে তা যুক্তিহীন। আবেদনে সংগঠন লিখেছে, “৩০ মার্চ সরকার নির্দেশিকায় উল্লেখ করেছিল মাংস ও ডিম খাওয়ায় কোনও সমস্যা নেই। এখনই এই সিদ্ধান্ত ভুল। কোভিড ১৯ সংক্রমণে প্রাণীদের কোনও ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে গবেষণা চলছে। স্বাদ বদলের জন্য প্রাণীহত্যার মতো বর্বর ঘটনা বেড়ে গিয়েছে। যাঁরা ডিম, মাংস খান না তাঁরা সমস্যায় পড়েছেন।” সংগঠনের বক্তব্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তের পরেই এই মর্মে নির্দেশিকা দেওয়া উচিত।

প্রসঙ্গত, গত ৩০ মার্চ কেন্দ্রীয় মৎস, প্রাণীজ সম্পদ ও দুগ্ধ মন্ত্রক এটি নির্দেশিকা জারি করে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়, কোভিড ১৯ সংক্রমণে ডিম ও মাংসের কোনও ভূমিকা নেই। তাই সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মিডিয়ার মাধ্যমে এই খবর প্রচার করতে হবে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...