Wednesday, June 24, 2026

কলকাতা মেডিক্যাল কলেজে চারদিনে ২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত?

Date:

Share post:

রেকর্ড সংখ্যায় করোনা সংক্রমণের ঘটনা ঘটছে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অন্তত এমনই দাবি উঠে এসেছে হাসপাতাল সূত্রে। জানা গিয়েছে, রবিবার থেকে এখনও পর্যন্ত হাসপাতালের মোট ২০ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৯ জন চিকিৎসক, ৪ জন নার্স, ৭ জন অচিকিৎসক কর্মী। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেয়নি রাজ্য স্বাস্থ্য দফতর। হাসপাতাল কর্তৃপক্ষও সরকারিভাবে কিছু জানায়নি। কিন্তু এভাবে একের পর এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ নিয়ে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিকাঠামোকে দায়ী করেছেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকদের একাংশ। তাঁদের দাবি, যেভাবে হাসপাতালে কোভিড ম্যানেজমেন্ট হচ্ছে তাতে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...