Wednesday, June 24, 2026

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

Date:

Share post:

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর এক মৃতদেহ উদ্ধার। এখনও ৩০-৪০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। সেনা- দমকলের পাশাপাশি এবার এনডিআরএফ, SDRF টিমও হাইড্রোলিক ল্যাডার, ক্রেন নিয়ে উদ্ধার কাজ চালাচ্ছে। এখনও পর্যন্ত ১৩ জনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)ভর্তি করা হয়েছে। অন্তত আট জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

বুধবার দুপুর ১টা নাগাদ আচমকাই গোডাউনের লোহার বিশাল ছাদ ও ভারী বিম হুড়মুড় করে ভেঙে পড়ে। সেই সময় অন্তত ৫০ থেকে ৬০ জন সেখানে কাজ করছিলেন।পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। নবান্নের (Nabanna) তরফ থেকে ইতিমধ্যে একটি বিশেষ আপৎকালীন কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সাধারণ মানুষের ও শ্রমিকদের পরিবারের সুবিধার্থে চারটি হেল্পলাইন নম্বর জারি রয়েছে। গ্যাস কাটার দিয়ে লোহার বিম কেটে জেসিবি দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শ্রমিকদের ভিতর থেকে বের করার কাজ চলছে। ভার্টিকাল ড্রিল করে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান স্থানীয় বিজেপি নেতা রাকেশ সিং। রয়েছেন ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। রয়েছেন কলকাতার পুলিশ কমিশনার (CP)। কিছুক্ষণ আগে পৌঁছেছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। জোরকদমে কাজ চালাচ্ছে সেনা। ডগ স্কোয়াড নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল বলেন, “দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছে গিয়েছে। সেনা নামানো হয়েছে। আমাদের প্রথম লক্ষ্য প্রাণগুলোকে বাঁচানো। দ্রুত গতিতে উদ্ধার কাজ শুরু করা হয়েছে।” পাশাপাশি তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে গোডাউনটি তৈরি করা হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...