Sunday, April 5, 2026

কিমের অবর্তমানে কি উত্তর কোরিয়ার মসনদে বোন কিম ইও?

Date:

Share post:

কিমের শরীরের অবস্থা সংকটজনক এমনই শোনা যাচ্ছে। এমতাবস্থায় উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধানের শাসনভার সাময়িকভাবে হাতে নিতে পারেন কিম জং উনের বোন কিম ইও জং। উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি, সরকার ও সেনাবাহিনীতে কিম ইও-র ব্যাপক প্রভাব রয়েছে।

সূত্রের খবর, কিম অসুস্থ বা মৃত হলে সরকার ও কমিউনিস্ট পার্টির প্রথম পছন্দ কিমের বোন কিম ইও জং। কারণ তিনি বরাবরই কিমের পছন্দ।

দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের কৌশলগত বিশেষজ্ঞ চেওং সেওং চাং বলেছেন, নিজের বুদ্ধিমত্তা, ব্যক্তিত্ব এবং পরিচালন ক্ষমতার কারণেই ইও-র উপর আস্থা রেখেছেন কিম। কিমের যুদ্ধনীতি, আমেরিকার সঙ্গে দর কষাকষির জায়গাটা বোন ইও সমর্থন করেন।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিম জংয়ের সুস্বাস্থ্য কামনা করে বললেন, “আমি কিম জংয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করি। আমাদের তার সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে। সংবাদমাধ্যমে যেমন তাঁর শারীরিক অবস্থা খারাপ বলে যে সমস্ত খবর প্রকাশিত হচ্ছে, সেগুলি ঠিক হলে, তা খুবই উদ্বেগজনক ব্যাপার।” সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই তিনি কিমের সুস্বাস্থ্য কামনা করছেন বলে ট্রাম্প জানিয়েছেন, “খবর ঠিক না ভুল, তা আমি জানি না।”

সূত্রের খবর, ১২ এপ্রিল হৃদযন্ত্রে জটিল অস্ত্রোপচার হয় কিমের। সেই থেকে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কিম। এই মুহূর্তে উত্তর পিয়ংইয়ংয়ের হিয়াংসান কাউন্টির মাউন্ট কুমগাং রিসর্টে কিম চিকিৎসাধীন রয়েছেন। একদল বিশেষজ্ঞ চিকিৎসকের কঠোর পর্যবেক্ষণে রয়েছেন কিম।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...