Tuesday, June 23, 2026

রাজ্যের প্রতিনিধি ছাড়াই চা-বাগান পরিদর্শন কেন্দ্রীয় দলের

Date:

Share post:

করোনা পরিস্থিতি দেখতে রবিবার সকালেও শিলিগুড়ির আশপাশে ঘোরে দিল্লি থেকে আসা কেন্দ্রীয় প্রতিনিধি দল। তবে এদিন রাজ্য সরকারের কোনও প্রতিনিধি তাদের সঙ্গে ছিল না। নিজেরা ঘুরে বেড়িয়েছে তারা।

এদিন তারা রানিডাঙা থেকে বেরিয়ে সরাসরি চলে যায় নিউ চামটা চা বাগানে। যাতায়াতের পথে লকডাউনও পর্যবেক্ষণ করে। বাগানে গিয়ে পাশাপাশি ফ্যাক্টরিও ঘুরে দেখেন প্রতিনিধিরা। বাগানের ম্যানেজারের সঙ্গে কথা বলেন।সরকারের নির্দেশ মতোই কাজ হচ্ছে কি না তা খতিয়ে দেখেন তাঁরা। বেশ কিছুক্ষণ সময় কাটান বাগানে। পরে সাংবাদিকদের জানান, লকডাউন আরও ভালো করে মানতে হবে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক দূরত্বও মানতে হবে। এখানে অনেকেই মাস্ক না পরে রয়েছেন। এই রোগকে হালকাভাবে নিলে চলবে না বলে জানান তাঁরা।

Corona update

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...