Saturday, June 13, 2026

টেস্ট আর কঠোর লকডাউনেই করোনা মোকাবিলায় এগিয়ে জার্মানি

Date:

Share post:

প্রথম ধাপে 1 লক্ষ টেস্ট। আর তাতেই করোনা মোকাবিলায় ইতালি, ফ্রান্স, স্পেনের চেয়ে এগিয়ে জার্মানি। এমনটাই দাবি করলেন সেদেশের ফ্রাঙ্কফুটের এক বাঙালি বিজ্ঞানী দেবাঞ্জন মুখোপাধ্যায়। ফ্রাঙ্কফুটের অন্যতম বড় হাসপাতাল ইউনিভার্সিটি হসপিটালের সেন্টার অফ মলিকিউলার মেডিসিন গবেষক হিসেবে রয়েছেন দেবাঞ্জন। তাঁর অভিজ্ঞতা থেকে তিনি জানান, প্রত্যেকদিন হাজার হাজার করোনা আক্রান্ত রোগী হাসপাতালে পরীক্ষা করাচ্ছেন। অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। তিনি জানান, 21 এপ্রিল পর্যন্ত 145065 জনের রিপোর্ট পজিটিভ এসছে সেদেশে। আর 95200 মানুষ সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছেন। এটাই প্রমাণ করছে সুস্থতার হারের নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে জার্মানি। দেবাঞ্জন জানান, বেশি সংখ্যায় টেস্ট ও কড়াভাবে লকডাউন কার্যকরী হওয়ায় জার্মানিকে করোনা মোকাবেলায় সুবিধা দিয়েছে। তিনি জানান, লকডাউন চললেও দৈনন্দিন জীবন খুব একটা অসুবিধের নয় ফ্রাঙ্কফুটে। দেড় মিটার ন্যূনতম সামাজিক দূরত্ব বাধ্যতামূলক করা হয়েছে 22 মার্চ থেকে। পরিবহন কিছুটা সচল আছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান, থিয়েটার হল, শপিং মল – এসব বন্ধ। 800 স্কোয়ার ফিটের কম দৈর্ঘ্যের দোকান খোলা। আর কঠোরভাবে সামাজিক দূরত্ব এবং লকডাউন মেনে চলায় আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে জার্মানিতে।

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...