Sunday, April 12, 2026

কোভিড ১৯: আক্রান্ত ৩ কর্মী, বন্ধ মারওয়াড়ি রিলিফ সোসাইটি

Date:

Share post:

দুজন নার্স ও একজন স্বাস্থ্যকর্মী সহ তিন জনের শরীরে কোভিড ১৯ সংক্রমণ মিলেছে। এই পরিস্থিতিতে বন্ধ করে দেওয়া হল আমহার্স্ট স্ট্রিটের মারওয়াড়ি রিলিফ সোসাইটি। হাসপাতালে ১৫ জন চিকিৎসক ও নার্সকে ওই হাসপাতালেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রবিবার সকালে হাসপাতালের গেটে নোটিশ ঝুলিয়ে জানিয়ে দেওয়া হয়, হাসপাতাল বন্ধ করা হল। হাসপাতাল সূত্রে খবর, যে ৫-৬ জন রোগীর পরিস্থিতি অত্যন্ত সংকটজনক তাঁদের ডাক্তাররা গিয়ে দেখে আসবেন। নতুন রোগী ভর্তি করা হবে না। যাঁদের অসুস্থতা তেমন গুরুতর নয়, তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্রের খবর, দুজন নার্সের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ হওয়ার পরে তাঁদের রাজারহাটে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...