Tuesday, April 7, 2026

ছাত্রদের মুড়ি, বিস্কুট দেওয়ায় শোকজ টিচার ইনচার্জকে

Date:

Share post:

পড়ুয়াদের মিড-ডে মিলের চাল, আলু বিলি করছে রাজ্য সরকার। রাজ্যের বেশ কিছু অঞ্চলে শিক্ষকরা মুড়ি, বিস্কুট, সাবানের মতো সামগ্রী কিনে বিলি করছেন। এবার এই কাজ করতে গিয়ে সরকারের ভর্ৎসনার মুখে পড়লেন টিচার ইন চার্জ। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার আমগাছিয়া লালবাহাদুর এফপি স্কুল। মিড-ডে মিলের চাল ও আলুর সঙ্গে বাড়তি বিস্কুট, সাবান এবং মুড়ি কিনে দেন শিক্ষকরা। বিষ্ণুপুর-১ নম্বর সার্কেলের এসআই টিচার ইনচার্জকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন। সোমবারের মধ্যে ওই চিঠির জবাব দিতে হবে জেলা স্কুল শিক্ষা দফতরকে।

শুক্রবার ওই চিঠি পাঠানো হয় টিচার ইনচার্জকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিঠির কপি। তবে শুধু বিষ্ণুপুর নয়, জেলার আরও কিছু স্কুলে একই কাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। ছাত্রদের সাহায্য করতে গিয়ে শিক্ষক ভর্ৎসনার ঘটনায় সরব হয়েছে শিক্ষা মহল। শিক্ষকদের একাংশের প্রশ্ন, “ছাত্রদের খাতা, পেন দিয়ে থাকি অনেকসময়। সেক্ষেত্রেও কি শোকজ করা হবে?”

Corona update

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...