Saturday, June 13, 2026

নিয়মভঙ্গ: ত্রাণের বিলির জন্য তৈরি শাসকদলের প্যান্ডেল ভাঙল পুলিশ

Date:

Share post:

ত্রাণের বিলির জন্য তৈরি শাসকদলের প্যান্ডেল ভাঙল পুলিশ। অভিযোগ, লকডাউন বিধি ভেঙে ত্রাণ বিলি করার পরিকল্পনা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের সিউড়ির হাটজনবাজারে।
হাটজনবাজার বুথ কমিটির পক্ষ থেকে এলাকার আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। গত কয়েকদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির কারণে যেন কোনও সমস্যা না হয় সেই দিকটি মাথায় রেখেই প্যান্ডেল বাঁধা হচ্ছিল। কিন্তু পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই কারণে পুলিশ গিয়ে ওই প্যান্ডেল খুলে দেয়। এই নিয়ে তৃণমূলের কেন্দুয়া অঞ্চলের সভাপতি শেখ জালালউদ্দিন বলেন, গরিব মানুষের অভাবের কথা মাথায় রেখেই এই পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু নিয়ম না জানায় ভুল হয়ে যায়।

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...