Tuesday, March 17, 2026

রামায়ণ-মহাভারতের পর এবার দূরদর্শনে ফিরছে “শ্রীকৃষ্ণ”!

Date:

Share post:

করোনা মোকাবিলায় চলছে লকডাউন। আট থেকে আশি, দিনের পর দিন গৃহবন্দি রয়েছেন সকলে। ফলে একঘেয়েমি আসছে। মানসিক চাপ বাড়ছে। তাই সকলকে কিছুটা বিনোদনের জন্য নব্বই দশকের নস্টালজিক রামায়ণ, মহাভারত আগেই চালু করেছিল দূরদর্শন। এবার দূরদর্শনে আসছে ‘শ্রীকৃষ্ণ’।

প্রসার ভারতী সূত্রে খবর, লকডাউনে রামায়ণ ও মহাভারতের পুনরায় সম্প্রচারে জনপ্রিয়তার জেরে এবার শ্রীকৃষ্ণ অনুষ্ঠানও ফের দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে কুড়ি বছর পর ছোট পর্দায় আবার ফিরতে চলেছে এই জনপ্রিয় অনুষ্ঠান। এ বিষয়ে ডিডি ন্যাশনাল চ্যানেল কর্তৃপক্ষ ট্যুইটারে লিখেছে, ‘শ্রীকৃষ্ণ আসছে।’ ভগবান শ্রীকৃষ্ণের জীবনীর উপর তৈরি অনুষ্ঠানটির লেখক এবং পরিচালক রামানন্দ সাগর।

১৯৯৩ সালে অনুষ্ঠানটি প্রথম সম্প্রচারিত হয়েছিল ডিডি মেট্রো চ্যানেলে। পরে ১৯৯৬ সাল থেকে তা সম্প্রসারিত হতে শুরু করে ডিডি ন্যাশনাল চ্যানেলে। শ্রীকৃষ্ণ অনুষ্ঠানটিতে প্রাপ্তবয়স্ক কৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছিলেন সর্বদমন ডি বন্দোপাধ্যায়। আর কিশোর বয়সের ভূমিকায় অভিনয় করেছিলেন স্বপ্নীল যোশি। অন্যান্য অভিনেতাদের মধ্যে ছিলেন দীপক দেউলকার, পিঙ্কি পারেখ প্রমূখ।

Corona update
spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...